বাংলাদেশী সিনেমার গান
Friday, February 3, 2023
Thursday, January 12, 2023
ছোট ছোট আশা (ছোট গল্প) G#
ছোট
ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প।।
রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন
এই মন তোমারই আশায় স্বপ্নে বিভোর সারাক্ষণ।
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প।।
অজানা ছিল দুটি পথ আজকে একি ঠিকানায়
উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায়।
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
কন্ঠঃ কুমার বিশ্বজিৎ/হাবিব ওয়াহিদ
কথাঃ শফিক তুহিন
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ প্রজাপতি
Friday, January 6, 2023
আমার বুকের মধ্যেখানে Dm
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।
Wednesday, August 3, 2022
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার হায় রে C#m
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার হায় রেচোখ বুঝিলে দুনিয়া আন্ধারকিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার।।
ছয়টি রিপুর কুমন্ত্রণায়মত্ত রইলাম ভবের মায়ায়করলাম শুধু লাভেরই কারবারআইলে ভবে যাইতে হবেভাবলাম না একবার।।
গড়ল দেহ যে কারিগররাখলাম না তার কোন খবরহেলায় খেলায় দিন গেলো আমারশেষ বিচারের আদালতেকেমনে পাবো পার।।
শিল্পীঃ আঃ হাদীকথা: মনিরুজ্জামান মনির সুরকারঃ আলম খান
সতী মায়ের সতী কন্যা যায় চলে যায় রে
Aসতী মায়ের সতী কন্যা যায় চলে যায় রেমায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে বনের পাখি রে।।
আজ এখানে আছো তুমি, আছো, আছো, আছো রে মনকাল কোনখানে রইবে তুমি, বলতে পারে বলো কোন জনআশায় আশায় জনম গেলো, তার দেখা পেলাম না রে।।
কোন দোষেতে হইলাম দোষী, বলো বলো বলো দয়ালবুকভরা ব্যথা নিয়ে থাকবো আমি আর কত কালভাবে ভাবে আসলাম ভবে, ভাবের নাগাল পেলাম না রে।।
শিল্পী: আঃ হাদী
বাপের চোখের মনি নয় মায়ের সোনার খনি নয়
Fবাপের চোখের মনি নয় মায়ের সোনার খনি নয়ভাইয়ের আদরের ছোট বোনএকটি বীণার তার মোরা একটি সংসারদুজনে বড় যে আপন।।
মুক্ত মানিক নিয়ে স্বপ্নেরো সওদাগরআসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘরসেই সুখ ফুরাবেনা স্বপ্ন হারাবেনারবে রঙিন চোখের কোণ।।
চতুর্দোলায় দুলে যাবে পরের ঘরতারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসরসেইদিন তো দূরে নয় সেই আশা মিছে নয়বলছে থেকে থেকে মন।।
শিল্পীঃ খুরশীদ আলম
Monday, July 6, 2020
ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না।।
কারো আশার তরী হায়রে পায় খুজে কিনারা
নিরাশারই আধার আমার করে শুধু ইশারা
কারো আশার মালাখানি কন্ঠেতে শোভা পায়
আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়
কেন জানি না আমি কেন জানি না।।
চোখের কাছে সুখের পাখি খাঁচায় ধরা দিল না
এত কথা বোঝে পাখি মনের কথা বুঝলো না
আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে রয়
সেই না ব্যাথার বিষের হৃদয় তিলে তিলে হয়রে ক্ষয়
এত দিনে বুঝলাম আমি কেউ কারো নয়।।
Subscribe to:
Comments (Atom)