Wednesday, August 3, 2022

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার হায় রে C#m

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার হায় রে
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার
কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার।।

ছয়টি রিপুর কুমন্ত্রণায়
মত্ত রইলাম ভবের মায়ায়
করলাম শুধু লাভেরই কারবার
আইলে ভবে যাইতে হবে
ভাবলাম না একবার।।

গড়ল দেহ যে কারিগর
রাখলাম না তার কোন খবর
হেলায় খেলায় দিন গেলো আমার
শেষ বিচারের আদালতে
কেমনে পাবো পার।।


শিল্পীঃ আঃ হাদী
কথা: মনিরুজ্জামান মনির 
সুরকারঃ আলম খান


No comments:

Post a Comment