Wednesday, January 8, 2020

অশ্রু দিয়ে লেখা এ গান

F
অশ্রু দিয়ে লেখা গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দুজনে
বাঁধন খুলে যেওনা।।

যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।

ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত বাড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নাগো মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।

গীতিকার: ডা: মো মনিরুজ্জামান
সুরকার: আলী হোসেন

এই মন তোমাকে দিলাম F

F
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম।।

বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি।
আমি মিনতি করে গেলাম।।

ভালোবেসে আমি বার বার
তোমারি মনে হারাবো
এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব।
তুমি ভুলো না আমার নাম।।

আমার বাবার মুখে প্রথম যেদিন


আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ,
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।


শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি,
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।


বাবা যেন আজও স্বর্গে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ,
কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।

কথা  সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল


ডাক দিয়াছেন দয়াল আমারে

Cm
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাঝারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

আমি চলতে পথে দুদিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাঝারে।।


অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাঝারে।।

চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা

G#
আ -----আ
হে------ও 
(M) চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা
(F) নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
(M) তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
(F) তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে
(F) এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা।।

(M) ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা
 (F) অলির সাথে আমি দেব না তোমার তুলনা
(M) তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে
(F) তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে
(M) এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা।।

(F) কবির সাথে আমি দেব না তোমার তুলনা
(M) ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা
(F) তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে
(M) তুমি ছবি হতে যদি তবে মুছে যেতে
(M) এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা।।