Wednesday, January 8, 2020

তুমি আমার মনের মাঝি Dm

তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি
আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা।
তুমি আমায় পাগল কইরো না যামু তোমার বাড়ি
তোমার পায়ে মরিবার বাসনা রাখি।

প্রেমের যমুনাতে, মন আমি ভাসাইয়াছি, (পু)
প্রেমের তরী খানি, কূলে আমি ভিড়াইয়াছি।(না)
তোমার লাইগা আমি সইতে যে পারি শত বেদনা (পু)

যতদিন বাঁইচা রইমু ছাইড়া যাইও না, ছাইড়া যাইও না। (না)
তোমারে পাইয়া আমি, চাঁদ হাতে ধরিয়াছি, (পু)
তোমার কথা শুইনা, সুখে মন ভরিয়াছি। (না)
পরাণ খুইলা বলো ভুইলা যাইবানা, ভুইলা যাইবানা; (পু)
সাক্ষী রইলো চন্দ্র সূয ছাড়মু না তোমারে, ছাইড়া যাইমু না। (না)

No comments:

Post a Comment