Monday, July 6, 2020

ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না

 G#m

ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না।।

 

কারো আশার তরী হায়রে পায় খুজে কিনারা
নিরাশারই আধার আমার করে শুধু ইশারা
কারো আশার মালাখানি কন্ঠেতে শোভা পায়
আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়
কেন জানি না আমি কেন জানি না।।

 

চোখের কাছে সুখের পাখি খাঁচায় ধরা দিল না
এত কথা বোঝে পাখি মনের কথা বুঝলো না
আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে রয়
সেই না ব্যাথার বিষের হৃদয় তিলে তিলে হয়রে ক্ষয়
এত দিনে বুঝলাম আমি কেউ কারো নয়।।


আমি একদিন তোমায় না দেখিলে C

(F>M) আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে।।


(F) প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন (২)
(M) বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া
পাবে যে সুখ মিলনে
(F) তুমি আমার সুখগো জীবনে।।


(M) ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার (২)
(F) তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে
সেজেছি আজ ফাগুনে
(M) তুমি আমার ফাগুন জীবনে।।


Tuesday, February 11, 2020

কিছু কিছু মানুষের জীবনে


হুম…………………
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
সারাটি জীবন ধরে দিতে হয়
সুধু সেই ভূলের মাসুল।।

বেঁধেছিল যে এই বুকে ঘর
সেই তুলেছে বুক ভাঙ্গা ঝড়
যে আশা ছিল স্বপ্নে আমার
সত্যি হয়ে উঠলো না আর
কিছু কিছু মানুষের অন্তর
হয়ে যায় খেলার পুতুল।।

চেয়েছি যাকে ভালোবেসে
অন্য কারো হয়ে গেছে সে
হৃদয়ে প্রেমের ফুল ফুটালাম
বিনিময়ে তার কাটাই পেলাম
কিছু কিছু মানুষের ভাগ্যে
কোনদিন ফুটেই না ফুল।।

তুমি মোর জীবনের ভাবনা

F
(F-M) তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা (2)
(F) নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা।।

দুঃখ সুখের পাখি তুমি তোমার খাঁচা এই বুক (F)
সারা জীবন নয়ন যেন দেখে তোমার এই মুখ (M)
কন্ঠে আমার দাও পড়িয়ে সোহাগের মিলন মালা।। (F)

ভালোবাসার নদী তুমি 

হাজার তারের বীণা তুমি তুমি সুরের ঝংকার
তুমি আমার আষাঢ়-শ্রাবণ তুমি বসন্ত বাহার
রাগ-রাগিনীর ফুল-কলিতে কন্ঠে পড়াবো মালা।।

তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের ছোঁয়া তুমি তুমি যে মান-অভিমান
সব কবিতার ছন্দ তুমি দুঃখ সুখেরই ভেলা।।

জীবনের গল্প, আছে বাকি অল্প D#m

জীবনের গল্প, আছে বাকি অল্প
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়তো।।

ঘাসের কাফনেতে, দেখ আকাশ আছে শুয়ে
বরফ গলা নদী, নামে পাহাড় যে বেয়ে
নীড়ে পাখি ফিরে যাবে
সূর্য্যটা গেলে অস্ত।।

এই রঙ্গিন পৃথিবীতে, কত মানুষ এলো গেল
এই আশা যাওয়ার পথে, কত চেনা জানা হল
ভুলে যেতে হবে সবই,
পথ চলা হলে অন্ত।।

শিল্পী: এন্ড্র কিশোর
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল

Wednesday, January 8, 2020

অশ্রু দিয়ে লেখা এ গান

F
অশ্রু দিয়ে লেখা গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দুজনে
বাঁধন খুলে যেওনা।।

যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।

ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত বাড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নাগো মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।

গীতিকার: ডা: মো মনিরুজ্জামান
সুরকার: আলী হোসেন