Tuesday, February 11, 2020

তুমি মোর জীবনের ভাবনা

F
(F-M) তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা (2)
(F) নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা।।

দুঃখ সুখের পাখি তুমি তোমার খাঁচা এই বুক (F)
সারা জীবন নয়ন যেন দেখে তোমার এই মুখ (M)
কন্ঠে আমার দাও পড়িয়ে সোহাগের মিলন মালা।। (F)

ভালোবাসার নদী তুমি 

হাজার তারের বীণা তুমি তুমি সুরের ঝংকার
তুমি আমার আষাঢ়-শ্রাবণ তুমি বসন্ত বাহার
রাগ-রাগিনীর ফুল-কলিতে কন্ঠে পড়াবো মালা।।

তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের ছোঁয়া তুমি তুমি যে মান-অভিমান
সব কবিতার ছন্দ তুমি দুঃখ সুখেরই ভেলা।।

No comments:

Post a Comment