Tuesday, February 11, 2020

জীবনের গল্প, আছে বাকি অল্প D#m

জীবনের গল্প, আছে বাকি অল্প
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়তো।।

ঘাসের কাফনেতে, দেখ আকাশ আছে শুয়ে
বরফ গলা নদী, নামে পাহাড় যে বেয়ে
নীড়ে পাখি ফিরে যাবে
সূর্য্যটা গেলে অস্ত।।

এই রঙ্গিন পৃথিবীতে, কত মানুষ এলো গেল
এই আশা যাওয়ার পথে, কত চেনা জানা হল
ভুলে যেতে হবে সবই,
পথ চলা হলে অন্ত।।

শিল্পী: এন্ড্র কিশোর
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল

No comments:

Post a Comment