Tuesday, February 11, 2020

কিছু কিছু মানুষের জীবনে


হুম…………………
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
সারাটি জীবন ধরে দিতে হয়
সুধু সেই ভূলের মাসুল।।

বেঁধেছিল যে এই বুকে ঘর
সেই তুলেছে বুক ভাঙ্গা ঝড়
যে আশা ছিল স্বপ্নে আমার
সত্যি হয়ে উঠলো না আর
কিছু কিছু মানুষের অন্তর
হয়ে যায় খেলার পুতুল।।

চেয়েছি যাকে ভালোবেসে
অন্য কারো হয়ে গেছে সে
হৃদয়ে প্রেমের ফুল ফুটালাম
বিনিময়ে তার কাটাই পেলাম
কিছু কিছু মানুষের ভাগ্যে
কোনদিন ফুটেই না ফুল।।

তুমি মোর জীবনের ভাবনা

F
(F-M) তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা (2)
(F) নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা।।

দুঃখ সুখের পাখি তুমি তোমার খাঁচা এই বুক (F)
সারা জীবন নয়ন যেন দেখে তোমার এই মুখ (M)
কন্ঠে আমার দাও পড়িয়ে সোহাগের মিলন মালা।। (F)

ভালোবাসার নদী তুমি 

হাজার তারের বীণা তুমি তুমি সুরের ঝংকার
তুমি আমার আষাঢ়-শ্রাবণ তুমি বসন্ত বাহার
রাগ-রাগিনীর ফুল-কলিতে কন্ঠে পড়াবো মালা।।

তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের ছোঁয়া তুমি তুমি যে মান-অভিমান
সব কবিতার ছন্দ তুমি দুঃখ সুখেরই ভেলা।।

জীবনের গল্প, আছে বাকি অল্প D#m

জীবনের গল্প, আছে বাকি অল্প
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়তো।।

ঘাসের কাফনেতে, দেখ আকাশ আছে শুয়ে
বরফ গলা নদী, নামে পাহাড় যে বেয়ে
নীড়ে পাখি ফিরে যাবে
সূর্য্যটা গেলে অস্ত।।

এই রঙ্গিন পৃথিবীতে, কত মানুষ এলো গেল
এই আশা যাওয়ার পথে, কত চেনা জানা হল
ভুলে যেতে হবে সবই,
পথ চলা হলে অন্ত।।

শিল্পী: এন্ড্র কিশোর
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল